বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভয়েস অব সুন্দরবন।। ভয়েস অব সুন্দরবন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · বিকাল ৪:৩৮ হালনাগাদ: ৩ ঘণ্টা আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

সভায় বক্তব্য দেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জিয়াউর রহমান, চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম, আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান মন্টু, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, ডিজিএফআই, বিজিবি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক প্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।