বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে ২ হাজার ৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাইসুল মিথুন, ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · বিকাল ৩:১১ হালনাগাদ: ১ ঘণ্টা আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে ২ হাজার ৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
শ্যামনগরে ২ হাজার ৬২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারী আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম সোলায়মান কবির ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, মুগডাল ও খেসারীর বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করাই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওলিউর ইসলাম।

##

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।