বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · সকাল ৬:৫৫ হালনাগাদ: ১৬ ঘণ্টা আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

যশোরের হরিনার বিলে নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি নির্মাণাধীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং একটি হরিতকী বৃক্ষের চারা রোপণ করেন।

এর আগে তিনি কলেজের শিক্ষক, গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ১০ তলা হাসপাতাল ভবন, নার্সিং ডরমেটরি, নার্সিং কলেজসহ উন্নয়নের কাজের সার্বিক বিষয় অবহিত করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নির্মাণকাজ দ্রুত করতে হবে। কাজে কোনো রকম অজুহাত চলবে না। একই সাথে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে সৌর বিদ্যুৎপ্লান্ট স্থাপনে যত্নবান হওয়ার আহবান জানান। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী যশোরে আসবেন সে বিষয়টিও অবহিত করেন তিনি। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমনকে প্রতিমন্ত্রী কাজ বুঝে নেওয়ার জন্য একটি কমিটি গঠন করার পরামর্শ দেন। এছাড়া প্রয়োজনীয় জমি অধিগ্রহণের পক্ষে মত দেন তিনি।

প্রতিমন্ত্রী মেডিকেল কলেজে পৌঁছানোর পর অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, মেডিকেল কলেজের প্রফেসর ডা. মো. শরিফুল আলম খান, প্রফেসর ডা. এবিএম দেলোয়ার হোসেন, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, সহকারী অধ্যাপক ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ড্যাবের কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, জুলাইযোদ্ধ রাশেদ খানসহ অন্যান্য শিক্ষক ও ঠিকাদার মো. মিজানুর রহমান মিজানসহ অন্যান্য ঠিকাদার উপস্থিত ছিলেন। ৬৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ হাসপাতাল।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।