বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

ফ্যামিলি কার্ড পাওয়ার অযোগ্য কারা? নতুন নীতিমালায় স্পষ্ট করল সরকার

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · সকাল ১১:৫৫
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
ফ্যামিলি কার্ড পাওয়ার অযোগ্য কারা? নতুন নীতিমালায় স্পষ্ট করল সরকার
ফ্যামিলি কার্ড পাওয়ার অযোগ্য কারা? নতুন নীতিমালায় স্পষ্ট করল সরকার
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে সমন্বিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসার লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে জারি করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এই পদক্ষেপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে একটি পূর্ণাঙ্গ ও সুসংহত কাঠামোর রূপ দেওয়া হলো। সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’, যার মাধ্যমে দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি (G2P) পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন এই নীতিমালায় স্বচ্ছতা নিশ্চিত করতে আটটি সুনির্দিষ্ট শর্ত বা ‘নেগেটিভ লিস্ট’ যুক্ত করা হয়েছে। এই শর্তগুলোর মধ্যে যেকোনো একটি বিদ্যমান থাকলে কোনো পরিবার ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবে না

সরকার নির্ধারিত পিএমটি (PMT) স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর থাকা পরিবার।

পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত কর্মচারী হলে; এমপিওভুক্ত শিক্ষক বা কর্মীরাও এই সুবিধার বাইরে থাকবেন।

মনোনীত নারী প্রধান নিয়মিত সরকারি পেনশন বা সমজাতীয় অবসর সুবিধা ভোগ করলে (তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন গ্রহণকারীরা এই শর্তের আওতামুক্ত)।

পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট থাকলে।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান (যেমন: কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, বাস, কাভার্ড ভ্যান, লরি বা সিএনজি/পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার) থাকলে।

পরিবারের কোনো সদস্যের নামে বড় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসার হালনাগাদ লাইসেন্স থাকলে।

পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা এবং তার করযোগ্য আয় থাকলে।

বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে; এছাড়া কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলেও পরিবারটি কার্ডের সুবিধা পাবে না।

কর্মসূচির আওতায় প্রতিটি যোগ্য পরিবারের জন্য একটি স্থায়ী ও অনন্য পরিচিতি নম্বর বা ‘ওয়ান-আইডি’ প্রদান করা হবে। এটি কেবল পরিচিতি নম্বর হিসেবেই নয়, বরং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় একটি সমন্বিত ডেটা গভর্ন্যান্স কাঠামো হিসেবে কাজ করবে, যা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জাতীয় স্বার্থে সরকারি-বেসরকারি কাজে ব্যবহৃত হতে পারবে।

একই সঙ্গে একাধিক সরকারি সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়নি। ফ্যামিলি কার্ডধারী নারী পরিবার প্রধান একই সময়ে অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের সমজাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি (যেমন: টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা) থেকে আর্থিক বা খাদ্য সহায়তা নিতে পারবেন না। কেন্দ্রীয় ডেটাবেজ যাচাইয়ের মাধ্যমে আগের সুবিধাগুলো বাতিল বা স্থগিত করা হবে। তবে মনোনীত নারী প্রধান ছাড়া পরিবারের অন্য সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে পারবেন

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।