বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · বিকাল ৪:২২ হালনাগাদ: ৭ ঘণ্টা আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুতের তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের নজরুল সরদারের ছেলে।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মৎস্য ঘেরে বিদ্যুতের তার গোছানোর কাজ করছিলেন আব্দুল কুদ্দুস। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

মাত্র ২২ বছর বয়সে আব্দুল কুদ্দুসের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।