২৬ বছর পর দখলমুক্ত হলো শ্যামনগরের জেলেখালী খাল, সেচ সুবিধা পাবে দুই পাড়ের ১৩ হাজার হেক্টর জমি

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · রাত ৯:৩৮
𝕏
২৬ বছর পর দখলমুক্ত হলো শ্যামনগরের জেলেখালী খাল সেচ সুবিধা পাবে দুই পাড়ের ১৩ হাজার হেক্টর জমি
২৬ বছর পর দখলমুক্ত হলো শ্যামনগরের জেলেখালী খাল সেচ সুবিধা পাবে দুই পাড়ের ১৩ হাজার হেক্টর জমি

দীর্ঘ ২৬ বছর পর অবশেষে দখলমুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ জেলেখালী খাল। স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে খালটি উন্মুক্ত করা হয়েছে। এতে খালের পানির ওপর স্থানীয় জনগণের দীর্ঘদিনের অধিকার ফিরে আসার পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জের খালসংলগ্ন ত্রিপাণী বিদ্যাপীঠে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত খাল উন্মুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর আসনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে জেলেখালী খাল দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ এবং পানি ব্যবহারের অধিকার নিশ্চিত করা হবে। খাল নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া মামলা-মোকদ্দমা প্রত্যাহারেরও উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

ড. মনিরুজ্জামান আরও বলেন, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মুক্ত হওয়ায় মাছ চাষের পাশাপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ের প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ তৈরি হবে। এতে এলাকার কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম  সোলায়মান কবীর, সদস্যসচিব আশেক-ই-এলাহী মুন্না, এনজিও সমন্বয়ক , ডেইলি স্টারের প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন,শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মনির, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান 

সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক এবং স্থানীয় জনপ্রতিনিধি দেবাশীষ গাইনসহ অনেকে।

দীর্ঘদিনের এ বিরোধের অবসান ঘটিয়ে খালটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর আশা, খালের পানির অবাধ ব্যবহার নিশ্চিত হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মৎস্য চাষ ও স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।