তুরস্কে ৩১তম জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখেন জান্নাতুল নাঈম
১৭ নভেম্বর, জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন তুরষ্কের আন্তালিয়া কপ-৩১ এর বাংলাদেশ প্যাভিলিয়নে, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশ ও বারসিক-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত Youth Engagement in Urban Climate Action From Participation to Implementation শীর্ষক সেশনে ইয়ুথ স্পিকার হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগরের জান্নাতুল নাঈম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় জান্নাতুল নাঈম বলেন, সাতক্ষীরার উপকূলীয় জনপদের জলবায়ু সংকটের পাশাপাশি সাতক্ষীরা শহরের জলবায়ু বাস্তবতা,জলবদ্ধতা,পানি ও স্যানিটেশন সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ এবং নগর পরিবেশের নানা চ্যালেঞ্জ। একই সঙ্গে এসব সংকট মোকাবিলায় তরুণরা কীভাবে সংগঠিত হচ্ছে, সচেতনতা তৈরি করছে, পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নিচ্ছে এবং নিজেদের জায়গা থেকে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, সেই অভিজ্ঞতাগুলোও ভাগ করে নিয়েছি
একইসাথে আমার কর্মস্থল বারসিক কিভাবে আরবানে তরুনদের নিয়ে কাজ করতেছে এবং কিভাবে কাজ করতে পারে সেগুলো তুলে ধরেন তিনি ।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।