কৈখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে কাজ করছে গাজী শাহ আলম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী শাহ আলম । আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, খাল খনন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরছেন তিনি ।
এছাড়া ইউনিয়নের সামাজিক, ধর্মীয় ও মানবিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। বিশেষ করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে খাল পুনঃখনন ও পানি প্রবাহ স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করছেন।
আরও পড়ুন
নির্বাচনী প্রচারণাকালে গাজী শাহ আলম বলেন, “আমি নির্বাচিত হলে কৈখালী ইউনিয়নকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখব না; মানুষের প্রয়োজনকে সামনে রেখে দৃশ্যমান উন্নয়ন করার চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের নাগরিক অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। কৈখালী ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কৈখালী ইউনিয়নে যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, বেড়িবাঁধ ও মাদক নিয়ন্ত্রণসহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারবেন—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করছেন। তাদের আশা, গাজী শাহ আলম নির্বাচিত হলে কৈখালী ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।