খবরে রয়েছে

শ্যামনগরে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ মিছিল

রাইসুল মিথুন। ভয়েস অব সুন্দরবন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৫৮
𝕏
শ্যামনগরে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ মিছিল
শ্যামনগরে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ মিছিল

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপতৎপরতার’ প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলা তাঁতীদলের উদ্যোগে উপজেলা নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শ্যামনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানান। এ সময় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. সাহেব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির লিটন।

এ সময় শ্যামনগর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ডা. আব্দুল হালিম, সদস্য সচিব শাহিনুর ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলামসহ উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে তাঁতীদল রাজপথে সোচ্চার থাকবে। গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।