খবরে রয়েছে

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নুরজাহান পারভীন ঝর্ণা

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৫৮
𝕏
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নুরজাহান পারভীন ঝর্ণা
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নুরজাহান পারভীন ঝর্ণা

সাতক্ষীরার শ্যামনগরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি এবং শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
আসন্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্বের প্রত্যাশায় বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা শ্যামনগরের উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ, নিরাপদ পানি, রাস্তাঘাটসহ স্থানীয় উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন নুরজাহান পারভীন ঝর্ণা।
গণসংযোগকালে তিনি বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া তুলে ধরা তার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সুযোগ পেলে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নারী নেতৃত্বকে শক্তিশালী করা, তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন নুরজাহান পারভীন ঝর্ণা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে শ্যামনগরসহ সাতক্ষীরার উপকূলীয় জনপদের মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি তাদের উন্নয়ন ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ইতোমধ্যে তার গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করার ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনে নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে নিতে মাঠে সক্রিয় রয়েছেন সাবেক এই উপজেলা ভাইস চেয়ারম্যান।
আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।