খবরে রয়েছে

ঈশ্বরীপুর ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বদ্ধ পরিকর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেম

রাইসুল মিথুন, ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · রাত ১:১৪
𝕏
ঈশ্বরীপুর ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বদ্ধ পরিকর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেম
ঈশ্বরীপুর ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বদ্ধ পরিকর চেয়ারম্যান আলহাজ্ব সাদেকুর রহমান সাদেম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর  ইউনিয়ন পরিষদকে একটি উন্নত, আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বার বার নির্বাচিত চেয়ারম্যান  আলহাজ্ব সাদেকুর রহমান সাদেম। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ঈশ্বরীপুর  ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সাদেকুর রহমান সাদেম। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, খাল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা,বেড়িবাঁধ সংস্কার  গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন তিনি।

নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আবু সালেহ বাবু । একই সঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, শিক্ষা ও যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

ঈশ্বরীপুর  ইউনিয়নের মানুষের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন। এ সমস্যা নিরসনে খাল পুনঃখনন, পানি প্রবাহের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় স্থানে পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দীর্ঘ মেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন।

নির্বাচনী গণসংযোগকালে সাদেকুর রহমান সাদেম  বলেন, “আমি নির্বাচিত হলে শুধু প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব শেষ করতে চাই না। মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে সামনে রেখে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের নাগরিক অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, ঈশ্বরীপুর  ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা এলাকার জন্য নয়; বরং ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সমান নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। জনগণের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরীপুর  ইউনিয়নে যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, রাস্তাঘাট, খাল সংস্কার, মাদক নিয়ন্ত্রণসহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সক্ষম এমন নেতৃত্বের প্রত্যাশা করছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যে নেতৃত্বই দায়িত্ব গ্রহণ করুক, ঈশ্বরীপুর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আর সেই লক্ষ্যেই জনগণের পাশে থেকে ঈশ্বরীপুর  ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করছেন আলহাজ্ব সাদেকুর রহমান সাদেম।

আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।