খবরে রয়েছে

রমজাননগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে ত্রিফল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আকবর আলী

রাইসুল মিথুন। ভয়েস অব সুন্দরবন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ · ভোর ৫:১০ হালনাগাদ: ৪৯ মিনিট আগে
𝕏
রমজাননগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে ত্রিফল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আকবর আলী
রমজাননগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে ত্রিফল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আকবর আলী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মন্ডপে তাদের বসার জন্য ও ধর্মীয় উৎসব পালনের লক্ষ্যে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আকবর আলী ত্রিফল বিতরণ করেছেন। 

গত কয়েকদিন ধরে তিনি  রমজাননগর ইউনিয়নের চাদখালি, সোনাখালি, মানিকখালী, উত্তরপাড়া সরদারবাড়ি পূজা মণ্ডপ সহ বেশ কিছু পূজা মন্ডপে নিজের অর্থায়নে  ত্রিফল বিতরণ করেছেন। 

এ সময় তিনি বলেন “আমি নির্বাচিত হলে রমজাননগর ইউনিয়নকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখব না; মানুষের প্রয়োজনকে সামনে রেখে দৃশ্যমান উন্নয়ন করার চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের নাগরিক অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” রমজাননগর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রমজাননগর ইউনিয়নে যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, বেড়িবাঁধ ও মাদক নিয়ন্ত্রণসহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারবেন—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করছেন। তাদের আশা, আলহাজ্ব মোঃ আকবর আলী নির্বাচিত হলে রমজাননগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

##

আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।