খবরে রয়েছে

শ্যামনগরে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে রিডা হাসপাতাল

এস কে সিরাজ সম্পাদক ও প্রকাশক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৯
𝕏
শ্যামনগরে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে রিডা হাসপাতাল
শ্যামনগরে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে রিডা হাসপাতাল

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাতক্ষীরার শ্যামনগরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রিডা প্রাইভেট হাসপাতাল। উন্নত চিকিৎসাসেবা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং রোগীবান্ধব পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিদিনই চিকিৎসাসেবা নিতে রিডা প্রাইভেট হাসপাতালে ছুটে আসছেন শ্যামনগরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। রোগী ও স্বজনদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে প্রায়ই দেখা যায় ব্যস্ততা। প্রয়োজনের সময়ে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের কাছে রিডা প্রাইভেট হাসপাতাল হয়ে উঠেছে স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য প্রাণকেন্দ্র।
হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। ফলে স্থানীয় রোগীদের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে এখানে আসছেন।
রোগীদের কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। এসব ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে।
রিডা প্রাইভেট হাসপাতালের চিকিৎসাসেবার অন্যতম বৈশিষ্ট্য হলো আধুনিক চিকিৎসাব্যবস্থার সঙ্গে রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক আচরণের সমন্বয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, একটি এলাকার স্বাস্থ্যসেবার মান অনেকাংশেই নির্ভর করে সেখানে কতটা সহজে ও নির্ভরযোগ্যভাবে চিকিৎসাসেবা পাওয়া যায় তার ওপর। সে জায়গা থেকে রিডা প্রাইভেট হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন শ্যামনগরের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখছে।
মানুষের সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশাকে সামনে রেখে রিডা প্রাইভেট হাসপাতাল ভবিষ্যতেও আরও উন্নত, আধুনিক ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
##
আরও পড়ুন

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।