সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক গ্রেপ্তার

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · রাত ৯:৩৯
𝕏
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন-কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তাঁর ভাষ্য অনুযায়ী, আতাউল হক দোলনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা-৪ আসনের জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।