সাতক্ষীরার সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যু
সাতক্ষীরার সাংবাদিক মোস্তাফিজুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।