বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের শোক

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · রাত ৯:৪৯
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের শোক
সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের শোক
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন আন্তরিক সমবেদনা।

মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর কুলিয়ায় তাঁর নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মোস্তাফিজুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জি এম ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোফাজ্জেল হোসেন,হাবিবুল্লাহ বেলালী,

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ এবং সদস্য খান আব্দুস সবুর খান, হযরত আলী শান্ত ও রাকিবুল্লাহ সোহাগ।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোস্তাফিজুর রহমানের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর চলে যাওয়ায় পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও স্মৃতি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করেন।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।