বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অসকস বাংলাদেশের প্রীতিভোজ ও আলোচনা সভা।

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · রাত ৮:৫০
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অসকস বাংলাদেশের প্রীতিভোজ ও আলোচনা সভা।
শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে অসকস বাংলাদেশের প্রীতিভোজ ও আলোচনা সভা।
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে প্রীতিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসকস বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা ও সাবেক কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব এস এম আন্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সম্মানিত সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জি এম লুৎফর রহমান, সম্মানিত সভাপতি, অসকস বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন সার্জেন্ট শাজাহান আলী, সাধারণ সম্পাদক এবং সার্জেন্ট আল মামুন, অর্থ সম্পাদক।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সার্জেন্ট জালাল উদ্দীন ও কর্পোরাল গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক, অসকস বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখা।

আয়োজকরা জানান, সশস্ত্রবাহিনী দিবসের তাৎপর্যকে ধারণ করে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।