বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

বনদস্যুর ভয়ে সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা ,পরিবারে চলছে মানবেতর জীবনযাপন

মোঃ জামাল হোসেন,বুড়িগোয়ালিনী। ভয়েস অব সুন্দরবন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:০৯
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
বনদস্যুর ভয়ে সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা ,পরিবারে চলছে মানবেতর জীবনযাপন
বনদস্যুর ভয়ে সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা ,পরিবারে চলছে মানবেতর জীবনযাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন করেছেন জেলে ও নৌকার মাঝিরা।

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন

দেশে ৬ লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক

রংপুরে ৮৪ হাজার যুবকের কর্মসংস্থানে আর্ন প্রকল্প

আলীকদমে বন্য শূকরের আক্রমণে ৩ জুমচাষী আহত

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় ১০০টি নৌকার মাঝি ও জেলে পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা জানান, বনদস্যুদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই মাস ধরে তাঁরা সুন্দরবনে যেতে পারছেন না। এতে কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশ জেলে। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট।

জেলে আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর তিন মেয়ে ১০ টাকা চাইলেও তিনি দিতে পারছেন না। অন্যদিকে, ২৫ জন জেলেকে নিয়ে কাজ করা বহাদ্দার আরিফুল ইসলাম অভিযোগ করেন, বনদস্যুরা ফোন করে তাঁদের সুন্দরবনে যেতে নিষেধ করছে। এমনকি মানববন্ধনে অংশ নেওয়ার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান বলেন, রাসমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও সুন্দরবননির্ভর জেলেদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

মানববন্ধনে বক্তারা সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা করে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, আটক জেলেদের উদ্ধার এবং নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।