বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাতক্ষীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্ব পেলেন আমিনুর রহমান আমিন

রাইসুল মিথুন, ভয়েস অব সুন্দরবন।। ভয়েস অব সুন্দরবন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · রাত ৮:১৩
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
সাতক্ষীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্ব পেলেন আমিনুর রহমান আমিন
সাতক্ষীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্ব পেলেন আমিনুর রহমান আমিন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সাংগঠনিক কার্যক্রম (২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর) পরিবীক্ষণের লক্ষ্যে জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।

তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার আওতাধীন সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, আমিনুর রহমান আমিন একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মীদের সঙ্গে কাজ করার সক্ষমতা থেকে অনেক কিছু শেখার রয়েছে। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় সাতক্ষীরা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমিনুর রহমান আমিন শ্যামনগর ও কালীগঞ্জের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরকেন্দ্রিক ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা বিগত স্বৈরাচারী শাসনামলে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করেছেন।

এদিকে দায়িত্ব পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আমিনুর রহমান আমিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সাতক্ষীরা জেলা যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী ও ইউনিটের সহযোগিতা কামনা করেছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, আমিনুর রহমান আমিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দূরদর্শিতা ও আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা যুবদল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।