শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি মাসুদুল আলম দোহা,সম্পাদক ইব্রাহিম খলিল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, যিনি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা। এছাড়া সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট জি এম মনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম খালিল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ফয়েজ হাবীব টিটুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন), কোষাধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন), দপ্তর সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এবং প্রচার সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
সভাপতি অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং আইনজীবী সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।