বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

ছেলের বৌভাতে যাওয়া হলো না বাবা মায়ের, শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ · বিকাল ৩:০৬ হালনাগাদ: ১৭ মিনিট আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
ছেলের বৌভাতে যাওয়া হলো না বাবা মায়ের, শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
ছেলের বৌভাতে যাওয়া হলো না বাবা মায়ের, শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90


ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন বাবা-মা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন বাবা আব্দুল আজিজ। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা পেচোর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে আব্দুল আজিজ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার কৈখালী এলাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পাতড়াখোলা পেচোর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়।

দুর্ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ছেলের আনন্দঘন বৌভাত অনুষ্ঠানে বাবা-মায়ের একসঙ্গে যাওয়ার কথা থাকলেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই সেই আনন্দকে পরিণত করেছে শোকের মাতমে। বাবাকে হারিয়ে এবং মায়ের সংকটাপন্ন অবস্থার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
##
বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।