অসুস্থ আব্দুল ওয়াহেদ স্যারকে দেখতে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ
সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির দুঃসময়ের অন্যতম কান্ডারি ও প্রবীণ নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে দেখতে গিয়ে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তাঁরা তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং অসুস্থতার সময়ে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ শ্যামনগর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময় ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে একজন শ্রদ্ধাভাজন ও অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত।
সৌজন্য সাক্ষাৎকালে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ স্যার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, সুস্থ হয়ে তিনি আবারও শ্যামনগরের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চান। তাঁর সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।