বুড়িগোয়ালিনী ভামিয়া ফ্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবনের শঙ্কা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া ফ্লুইস গেটের দুই পাশে ফাটল দেখা দেওয়ায় নোনা পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এতে আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বসতবাড়ি, ফসলি জমি এবং মৎস্য ও কাঁকড়া চাষের প্রকল্প ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফ্লুইস গেটের দুই পাশ দিয়ে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে গেটটির প্রয়োজনীয় মেরামত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় গেটটি ভেঙে বিস্তীর্ণ এলাকায় নোনা পানি প্রবেশ করতে পারে। এতে এলাকার মানুষের বসতবাড়ি ও কৃষিজমির পাশাপাশি মৎস্য ও কাঁকড়া চাষের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, “ফ্লুইস গেটটি দ্রুত বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে নোনা পানি লোকালয়ে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে উক্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও তরুন বিএনপিনেতা চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী।
আরও পড়ুন
এদিকে, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি উদ্যোগে শিগগিরই ভামিয়া ফ্লুইস গেটটি অপসারণ করা হবে।
স্থানীয়দের দাবি, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নোনা পানির প্রবেশ ঠেকানো হোক।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।