বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রসেনজিদ, পৌরসভা প্রতিনিধী,ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · বিকাল ৪:০২
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্যামনগরের আয়োজনে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। তিনি স্বাগত বক্তব্য প্রদান ও প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জি এম সোলায়মান কবীর, শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষক ও ভয়েস অব সুন্দরবন নিউজ পোর্টালের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম, তানজিয়ারা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি ও খামারিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল রায় চৌধুরী, সহকারী পরিদর্শক, সমবায় অফিস।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের উৎসাহিতকরণ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে শ্যামনগরে এনিম্যাল শেল্টার নির্মাণ ও লবণসহনশীল ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এস কে সিরাজ
শ্যামনগর, সাতক্ষীরা
বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।