বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগর ভামিয়া পোড়াকাটলা ৫ ফোকড় স্লুইস গেট পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন

ভয়েস অব সুন্দরবন।। ভয়েস অব সুন্দরবন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · বিকাল ৪:২৯ হালনাগাদ: ১ ঘণ্টা আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগর ভামিয়া পোড়াকাটলা ৫ ফোকড় স্লুইস গেট পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন
শ্যামনগর ভামিয়া পোড়াকাটলা ৫ ফোকড় স্লুইস গেট পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা ৫ ফোকড় স্লুইস গেট পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তারা স্লুইস গেটটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, উপ প্রকৌশলী আশিকুর রহমান ও এসও ফরিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় স্লুইস গেটটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা এবং স্থানীয়দের সঙ্গে এর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এলাকাবাসী জানান, উপকূলীয় এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও কৃষি ব্যবস্থার জন্য স্লুইস গেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেটটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার করা হলে জলাবদ্ধতা, লবণাক্ত পানি প্রবেশসহ নানা ধরনের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা করছেন তারা।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা স্লুইস গেটটির প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর ব্যবস্থাপনার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মকর্তারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে অচিরেই স্লুইস গেটটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ শুরু হবে এবং এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।