বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগর আইনশৃঙ্খলা মিটিংয়ে বনদস্যু নির্মুলে জোরালো দাবী জানান গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · দুপুর ১২:৫৪
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগর আইনশৃঙ্খলা মিটিংয়ে জোরালো দাবী জানানগাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম
শ্যামনগর আইনশৃঙ্খলা মিটিংয়ে জোরালো দাবী জানানগাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবীতে জোরালো বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন এ বিষয় 

জোরালো দাবি জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

দক্ষিণ উপকূলীয় জনপদের হাজারো মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন সুন্দরবন। জেলে, বাওয়ালি ও বনজীবীরা মাছ, কাঁকড়া আহরণসহ বিভিন্ন বননির্ভর কাজের মাধ্যমে তাঁদের পরিবার পরিচালনা করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের আতঙ্কে সাধারণ বনজীবীরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। প্রতিনিয়ত তাঁদের ভয়ভীতি ও হয়রানির মধ্যে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

আলোচনা সভায় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা বৈধভাবে ও নির্ভয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণ করতে পারে এবং স্বাভাবিকভাবে তাঁদের জীবিকা নির্বাহ করতে পারে।

সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দক্ষিণ উপকূলের হাজারো মানুষের বেঁচে থাকার অবলম্বন। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই তাঁদের জীবন, জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ রক্ষা করা।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।