সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন।
মানবপাচার, মাদক পাচার, চোরাচালান ও অবৈধ পুশইন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নূরনগর ও কৈখালী ইউনিয়নে দুটি বিশেষ টিম গঠন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের পরামর্শক্রমে এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকীর উদ্যোগে এ টিম গঠন করা হয়।
গঠিত টিমের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও পাহারার কাজে সহযোগিতা করবেন। একই সঙ্গে মানবপাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার বা পুশইনসংক্রান্ত যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
আরও পড়ুন
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী টিমের সদস্যদের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন।
নূরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা:
১. মোঃ ইয়াছিন আলী, ২. মমিন মোড়ল, ৩. শহিদুল পাড়, ৪. শাহীন গাজী, ৫. লিয়াকাত মোড়ল, ৬. হামিদ মোড়ল, ৭. আব্দুর রাজ্জাক, ৮. ময়জদ্দীন পাড়, ৯. রায়হান আলী, ১০. গোলাম সরদার, ১১. মেহেদী হাসান, ১২. রফিকুল ইসলাম, ১৩. মিলন হোসেন, ১৪. সিরাজুল ইসলাম, ১৫. শচীন্দ্রনাথ মন্ডল, ১৬. রবিউল ইসলাম, ১৭. সাইফুল ইসলাম, ১৮. আকবর গাজী, ১৯. শাহিনুর রহমান ও ২০. রমজান আলী।
কৈখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা:
১. আবু হানিফ, ২. আশিক হামজা, ৩. সাব্বির রুম্মান, ৪. আমানউল্লাহ আলিফ, ৫. আব্দুস সালাম, ৬. সাদ্দাম হোসেন, ৭. নাহুল হুসাইন, ৮. আঃ রহিম, ৯. শামীম হোসেন, ১০. শেখ হাবিবুল্লাহ, ১১. আলমগীর বাবু, ১২. আকবার আলী, ১৩. রাকিব, ১৪. জিল্লুর রহমান, ১৫. মোঃ নাজিম উদ্দীন নয়ন, ১৬. ফারুক আলম রাজীব, ১৭. মোঃ নুরজামান, ১৮. রবিউল ইসলাম, ১৯. সাহিন সানা ও ২০. আল-আমিন হোসেন।
সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।