বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান শিশুদের কাকুতি

ভয়েস অব সুন্দরবন।। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · রাত ১:০০
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান শিশুদের কাকুতি
পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান শিশুদের কাকুতি
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। সুন্দরবনে যেতে না পারায় বাবা-মায়ের আয় বন্ধ হয়ে গেছে, আর সেই প্রভাব পড়েছে তাঁদের পড়াশোনায় এমন অভিযোগ তুলে মানববন্ধনে নেমেছে উপকূলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এবতেদায়ি মাদ্রাসা মাঠে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী এ মানববন্ধন ও আন্দোলনে অংশ নেয়। শিক্ষার্থীরা বলছে, তাদের বাবা-মায়ের অনেকেই সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালান। কিন্তু বনদস্যুর আতঙ্কে তাঁরা সুন্দরবনে যেতে পারছেন না। ফলে পরিবারের আয় বন্ধ হয়ে গেছে। এতে অনেক শিক্ষার্থীর বই-খাতা, পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণ কেনা এবং বিদ্যালয়ের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। এক শিক্ষার্থীর অভিভাবক আম্মাত বলেন, ‘আমরা নিজেরাই ঠিকমতো খেতে পারছি না। বনদস্যু এত বেড়ে গেছে যে আমরা বনে গিয়ে কাজ করতে পারছি না। নিজেরাই বাঁচার মতো পেটে ভাত নেই। কীভাবে ছেলেমেয়েদের লেখাপড়া করাব?’ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অয়েজকুরুনী বলে, ‘আমার বাবা-মা বনে যেতে পারছেন না। এ জন্য আমাদের পড়ালেখা করতে পারছি না। তাঁরা আমাদের খরচ দিতে পারছেন না। এক মাস, দুই মাস ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু সুন্দরবন দস্যুমুক্ত হচ্ছে না। তাই আমরা নিজেরাই আন্দোলনে নেমেছি। আমাদের বাবা-মা যদি বনে যেতে না পারেন, তাহলে আমরা কীভাবে মানুষ হব, স্কুল-কলেজে পড়ব? শিক্ষার্থী হামিম ইসলাম বলে, আমার বাবা সুন্দরবন থেকে কাঁকড়া ধরে আমাদের পরিবার চালান। সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ চলে। কিন্তু এখন বনদস্যুর কারণে বাবা বনে যেতে পারছেন না। মসজিদের হুজুরের বেতনও তিন মাস ধরে বাকি। ঠিকমতো লেখাপড়া করতে পারছি না। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা হোক। শিক্ষার্থী ঐশী আক্তার বলে, আমার আব্বু বনে যেতে পারেন না। তাই আমাদের পড়াশোনার খরচ দিতে পারেন না। এ কারণে আমরা মানববন্ধন করতে এসেছি। আমরা পড়তে চাই। আমাদের বাবা যেন নিরাপদে বনে গিয়ে কাজ করতে পারেন, সেটাই আমাদের দাবি। ৯ নম্বর সোরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বলেন, উপকূলের মানুষের আয়-রোজগারের ওপর মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অনেকটা নির্ভরশীল। সুন্দরবনে বনদস্যুর আক্রমণ বেড়ে যাওয়ায় জেলে-বাওয়ালিরা যেতে পারছেন না। এতে শিক্ষার্থীদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। সন্তানদের লেখাপড়ার খরচও দিতে পারছেন না অনেক অভিভাবক। তিনি বলেন, সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকার কাজে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। মানববন্ধনে শিক্ষার্থীরা পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। তারা সুন্দরবনে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানে উঠে আসে তাদের আরেকটি আকুতি বাবা-মা নিরাপদে কাজে যেতে পারলেই পরিবারের আয় ফিরবে, আর সেই আয়েই তারা আবার নিয়মিত স্কুলে যেতে পারবে।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।