বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

জি এম ইয়াছিন আরাফাত।। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · বিকাল ৪:৫৫ হালনাগাদ: ৩৪ মিনিট আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল
শ্যামনগরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশব্যাপী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিলটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপু এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম আঙ্গুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আবদুস সবুর। এ সময় শ্যামনগর পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।