বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, দুইজনকে আটক ও ৭০ হাজার টাকা জরিমানা

ভয়েস অব সুন্দরবন। ভয়েস অব সুন্দরবন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · সকাল ৯:২৮ হালনাগাদ: ৪০ মিনিট আগে
𝕏
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, দুইজনকে আটক ও ৭০ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, দুইজনকে আটক ও ৭০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকার মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে।

শনিবার সকালে নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান।

বিজ্ঞাপন
ভয়েস অব সুন্দরবন - Voice of Sundarban

অভিযানকালে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়ায় দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয় এবং অবৈধভাবে প্রক্রিয়াজাত করা চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান ও শ্যামনগর থানা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিন 01716716848 728 × 90

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।